ফেরত ও বাতিল নীতি
সর্বশেষ হালনাগাদ ২৯ সেপ্টে ২০২৬
অনলাইন অবদান এখনও চালু হয়নি। চালুর দিন থেকে এই নীতি প্রযোজ্য হবে।
ভুল হলে
ভুল করে বা ভুল পরিমাণে অবদান দিলে ৭ দিনের মধ্যে রেফারেন্স নম্বরসহ যোগাযোগ করুন; আমরা মূল পেমেন্ট মাধ্যমে পুরো টাকা ফেরত দেব।
কেনার পর
আপনার অবদান কোনো ব্যবসার সরঞ্জাম বা প্রশিক্ষণে ব্যয় হয়ে গেলে আর ফেরত দেওয়া যায় না। কখন তা হলো, প্রকল্পের আর্থিক পাতায় দেখা যায়।
ব্যর্থ বা দ্বিগুণ পেমেন্ট
পেমেন্ট ব্যর্থ হলেও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেলে, বা দুবার কাটা হলে, যোগাযোগ করুন। আমরা পেমেন্ট গেটওয়ের সঙ্গে যাচাই করে বৈধ অবদান হিসেবে যা পাইনি তা ফেরত দেব।
কীভাবে ফেরত দেওয়া হয়
মূল পেমেন্ট মাধ্যমেই ফেরত যায়। ব্যাংক ও গেটওয়ের প্রক্রিয়ায় সাধারণত ৭ থেকে ১০ কর্মদিবস লাগে।
বাতিল করা
পেমেন্ট সম্পন্ন করার আগে পাতা বন্ধ করে বাতিল করতে পারেন। বাতিল পেমেন্টে কোনো টাকা কাটা হয় না।